.
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজ অটোরিকশা চালক মো. সোহাগ মিঝির মৃতদেহ পুঁতে রাখা বালুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মুঠোফোনে লাশ উদ্ধারের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।.
.
এর-আগে, সকালে পুলিশ রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তা মাথা এলাকায় রেয়ার মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে সোহাগ মিঝি লাশ উদ্ধার করে।.
.
নিহত সোহাগ মিঝি ওই-ইউনিয়নের (৩নং ওয়ার্ড) রাখালিয়া গ্রামের লাল গাজী মিঝি বাড়ীর তাজল মিঝি ছেলে ও পেশায় অটোরিকশা চালক।.
.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সোহাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সোহাগ নির্বাচনী ভাড়া বাড়ালেন। রাত আর সোহাগ বাড়ি যাননি। বন্ধ ছিলো তার মুঠোফোন। শুক্রবার বিভিন্নস্থানে খোঁজ করে সন্ধান মিলেনি। (আজ) স্থানীয় পাটোয়ারী রাস্তা মাথা এলাকায় রেয়ার মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে সোহাগ মিঝি লাশ দেখতে স্থানীয় বাসিন্দারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা।.
.
.
ওসি, শাহীন মিঝি আরও বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকারীরা খুনের পর লাশ বালুর নিচে পুঁতে রাখে। নিয়ে যায় অটোরিকশা। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: